ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজউক ও রিহাবের নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ৮-৭-২০২৬ রাত ১১:৫৮

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহাব)-এর নবনির্বাচিত কমিটির মধ্যে এক মতবিনিময় সভা অদ্য ৮ জুলাই ২০২৬ খ্রি. বিকাল ৪:৩০ ঘটিকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। এছাড়াও রাজউকের সদস্যবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় রিহাবের নবনির্বাচিত কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় রিহাবের প্রতিনিধিবৃন্দ আবাসন খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান মহোদয় একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে রিহাবের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান, রাজউক ও রিহাবের সদস্যবৃন্দের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যা আবাসন খাতের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

সভায় অংশগ্রহণকারীরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল