ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে ৯৬১ বোতল ফেনসিডিল ও নগদ ২ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার, আটক ১


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১১-৭-২০২৬ দুপুর ৩:৫৯

রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে একটি পিকআপভর্তি ৯৬১ বোতল ফেনসিডিল ও নগদ ২ লাখ ৯০ হাজার টাকাসহ একজনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় পিকআপে থাকা তিনজনের মধ্যে দুজন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। 

এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন-১৯-৬৬৪৫ নম্বরের একটি পিকআপ সেক্টরের ভেতরে সন্দেহজনকভাবে চলাচল করছিল। এ সময় উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নিরাপত্তা কমান্ডার আব্দুল খালেক, সহকারী কমান্ডার আমিনুল ইসলাম এবং তাদের নিরাপত্তাকর্মীরা নিয়মিত টহলের সময় গাড়িটিকে সন্দেহ করে চ্যালেঞ্জ করেন। তাদের তৎপরতায় পিকআপটি আটক করা সম্ভব হয় এবং বিষয়টি উত্তরা পশ্চিম থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি তল্লাশি চালায়। তল্লাশিতে অত্যন্ত কৌশলে পিকআপের ভেতরে টিন দিয়ে তৈরি করা একটি গোপন প্রকোষ্ঠ থেকে ৯৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় নগদ ২ লাখ ৯০ হাজার টাকা। অভিযানের সময় পিকআপে থাকা তিনজনের মধ্যে দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে আটক করা হয়।

উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ বলেন, “আমাদের সেক্টরের নিরাপত্তা কমান্ডার আব্দুল খালেক, সহকারী কমান্ডার আমিনুল ইসলাম এবং তাদের সহকর্মীরা নিয়মিত টহলের সময় পিকআপটিকে সন্দেহ করে থামানোর চেষ্টা করেন। তাদের তাৎক্ষণিক পদক্ষেপে গাড়িটি আটক করা সম্ভব হয়। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ এসে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করে এবং একজনকে আটক করে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদকের একটি বড় চালান এদিক দিয়ে যাচ্ছে। এরপর তাদের ধরতে আমাদের একটি চৌকস টিম মাঠে মোতায়েন করা হয়। পরে উত্তরা ১৩ নম্বর সেক্টরের নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় আমরা পিকআপটি আটক করি। পিকআপের ভেতরে অত্যন্ত কৌশলে একটি গোপন গ্যাপ তৈরি করে টিন দিয়ে ঢেকে মাদক রাখা হয়েছিল। সেখান থেকে ৯৬১ বোতল ফেনসিডিল ও নগদ ২ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে এবং তিনজনকে আসামি করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মাদক ও নগদ অর্থের উৎস এবং এ চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

এমএসএম / এমএসএম

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ