কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার
কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৪। গত শুক্রবার (১০ জুলাই) বিকেলে ঢাকার দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো. আবদুল্লাহ শিকদার (২৪)। তিনি গোপালগঞ্জের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
র্যাব জানায়, ২০২১ সালের অক্টোবর মাসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে লুৎফর রহমান নামের এক ব্যক্তিকে হাতুড়ি ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই মামলায় ২০২৩ সালের ডিসেম্বরে আদালত আবদুল্লাহ শিকদারসহ তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং তাদের কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ২০২৪ সালের ৬ আগস্ট সরকার পতনের পরবর্তী পরিস্থিতিতে কাশিমপুর কারাগারে সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সীমানা প্রাচীর টপকে তিনি পালিয়ে যান।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪-এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কে, এন রাই নিয়তি বলেন
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন