ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গায় প্রানের মোড়ক নকল করে চিপস তৈরী


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১২-১০-২০২১ বিকাল ৫:২০
চুয়াডাঙ্গায় প্রাণ কোম্পানির চিপসের মোড়ক নকল করে পণ্য বাজারজাত ও বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।চুয়াডাঙ্গা রেলগেট সংলগ্ন অনন্যা ফুড প্রোডাক্টসে মঙ্গলবার দুপুর ১ টার দিকে অভিযান চালানো হয়। জব্দ করা হয় ২৬ বস্তা চিপস ও বাজারজাতের সরঞ্জাম।
 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, প্রাণ কোম্পানির জিরোস চিপসের প্যাকেট নকল করে বাজারজাতের জন্য প্রস্তুত ২৬ বস্তা চিপসের সন্ধান পাওয়া যায়। জব্দ করা হয় চিপস বাজারজাতের সরঞ্জাম। চিপস তৈরি ও বাজারজাতকরণে ওই প্রতিষ্ঠানটি কোনো অনুমোদন নেয়নি।
তিনি আরও জানান, মোড়ক নকল করে পণ্য প্রস্তুত ও বাজারজাত করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় প্রতিষ্ঠানের মালিক সাইজুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় চিপস পুড়িয়ে ধ্বংস করা হয়।
 
 

এমএসএম / এমএসএম

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ