ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইটের প্রস্তাব ইউএস-বাংলার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ৩:৩৯
২০২৭ সালের হজ মৌসুমে জনপ্রতি ৯৮ হাজার টাকা নেট ভাড়ায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সরকারের অনুমোদন পেলে হজ ফ্লাইট পরিচালনায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে বেসরকারি এই বিমান সংস্থাটি। প্রস্তাবটি বাস্তবায়িত হলে হজযাত্রীদের বিমান ভাড়ায় উল্লেখযোগ্য সাশ্রয় হতে পারে। উল্লেখ্য, ২০২৬ সালে জনপ্রতি হজের বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা।
মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে ইউএস-বাংলা জানায়, হজ ফ্লাইট পরিচালনার জন্য নির্ধারিত সব শর্ত তারা পূরণ করেছে। প্রয়োজনীয় সরকারি অনুমতি পেলে সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটির অনুমোদনও সংগ্রহ করবে বলে জানায় প্রতিষ্ঠানটি।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, ইউএস-বাংলার এই প্রস্তাব হজের বিমান ভাড়া কমানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিষয়টি সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকে আলোচনা করা হবে। তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হজযাত্রীদের ব্যয় কমানো এবং বিমান ভাড়ায় প্রতিযোগিতা সৃষ্টি করা, যাতে সাধারণ মানুষ এর সুফল পান।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, হজের বিমান ভাড়া কমানোর দাবিতে তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন। ইউএস-বাংলার প্রস্তাবটিও সংশ্লিষ্ট বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।
বর্তমানে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সাউদিয়া এবং বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস।
এদিকে, ২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে বিকেল ৪টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী