ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

উত্তরার শহীদ মডেল ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৭-৭-২০২৬ বিকাল ৬:৩৩

রাজধানীর তুরাগের কামারপাড়ায় অবস্থিত শহীদ মডেল ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের ইংলিশ ভার্সনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে প্রায় শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবক অংশ নেন।

উৎসবে দেশীয় ও বিদেশি বিভিন্ন প্রজাতির বাহারি ফল আকর্ষণীয়ভাবে প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ স্টলে ফলের পরিচিতি, পুষ্টিগুণ ও উপকারিতা তুলে ধরে। পুরো ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তবভিত্তিক শিক্ষা গ্রহণের সুযোগ পায়। পাশাপাশি তাদের মধ্যে সৃজনশীলতা, আত্মবিশ্বাস, দলগত কাজ, শেয়ারিং ও কেয়ারিংয়ের মানসিকতা গড়ে ওঠে।

উৎসবে অংশ নেওয়া এক অভিভাবক বলেন, "শিশুদের পড়াশোনার বাইরেও একটি নিজস্ব জগৎ রয়েছে। সেই জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।"

বিদ্যালয়ের ইংলিশ ভার্সনের কো-অর্ডিনেটর আমেনা খাতুন বলেন, "শিশুদের সার্বিক বিকাশে এ ধরনের কার্যক্রমের বিকল্প নেই। এতে তারা নিজেদের মেধা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পায় এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে।"

বিদ্যালয়ের অধ্যক্ষ ড. মোহাম্মদ এমদাদ বলেন, "বর্তমানে শহরের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত খেলার মাঠ নেই। ফলে শিশুদের বিনোদন ও ব্যবহারিক শিক্ষার সুযোগও সীমিত। তাই বিদ্যালয়ের ভেতরেই বিভিন্ন শিক্ষামূলক ও আনন্দঘন কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এসব আয়োজন শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার পাশাপাশি সমাজ সম্পর্কে সচেতন করে এবং ভবিষ্যতে সহমর্মী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।"

উৎসব শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা এমন ব্যতিক্রমধর্মী আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

 

এমএসএম / এমএসএম

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই