ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ইসরায়েল বয়কট বিতর্কে আইরিশ লেখিকা স্যালি রুনি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-১০-২০২১ দুপুর ২:১০

আইরিশ লেখিকা স্যালি রুনিকে তার একটি গ্রন্থ হিব্রু ভাষায় অনুবাদের প্রস্তাব দিয়েছিল ইসরায়েলের একটি প্রকাশনা প্রতিষ্ঠান। এ প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। এ নিয়ে বিতর্কের মুখে পড়েছেন জনপ্রিয় এ লেখিকা।

বিসিসির প্রতিবেদনে বলা হয়, অনুবাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে স্যালি রুনি বলেছেন, এর মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি গৃহীত নীতির কারণে ইসরায়েলকে বয়কট করার যে আহ্বান, তার প্রতি তিনি সমর্থন প্রকাশ করেছেন।

যে উপন্যাসটি প্রকাশ করতে চেয়েছিল ইসরায়েলের প্রকাশনা প্রতিষ্ঠান, তার নাম ‘বিউটিফুল ওয়ার্ল্ড, হোয়ার আর ইউ’। এটি স্যালি রুনির তৃতীয় উপন্যাস।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির সরকারের এক জ্যেষ্ঠ মন্ত্রী বলেছেন, এ ধরনের বয়কট এক ধরনের ‘এন্টি-সেমিটিজম’ (ইহুদিদের প্রতি বিদ্বেষ বুঝাতে এ শব্দটি ব্যবহার করা হয়)।

অবশ্য স্যালি রুনির আগের দুই উপন্যাস- ‘কনভারসেশন উইথ ফ্রেন্ডস (২০১৭)’ ও ‘নরমাল পিপল (২০১৮)’ প্রকাশ করেছে ইসরায়েলে ওই প্রকাশনা প্রতিষ্ঠানটি।

ইসরায়েল বৈষম্যমূলক আচরণ করছে- মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনের বরাত দিয়ে রুনি জানান, ফিলিস্তিনপন্থী বয়কটকে সমর্থন জানাতে তার সিদ্ধান্ত।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত