ম্যাজিস্ট্রেটের ওপর হামলায় থানায় মামলা, গ্রেফতার আতঙ্কে শ্রমিকরা
টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পরিবহন শ্রমিকদের হামলায় ঘটনায় আহত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গত মঙ্গলবার (১২ অক্টোবর) রাত ১২টার পর উপজেলা বাস-মিনিবাস কোচ শ্রমিক সমিতির সাংগঠনিক সম্পাদক পাপ্পু খানের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫/২০ জনের নামে ভূঞাপুর থানায় মামলা করেন। এ মামলায় সরকারি কাজে বাধা ও তাদের এলোপাতাড়ি হামলায় আহত করার কথা উল্লেখ করা হয়।
এদিকে, গত মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল থেকেই ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ নিয়ে মামলা দায়ের পর পরিবহন শ্রমিকদের মাঝে গ্রেফতার-আতঙ্ক বিরাজ করছে। এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বুধবার (১৩ অক্টোবর) সকালে বাসটার্মিনাল থেকে তেমন কোন বাস ঢাকা বা টাঙ্গাইলের উদ্দেশ্য ছেড়ে যেতে দেখা যায়নি।
এ ঘটনায় ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল ওহাব গণমাধ্যমকর্মীদের জানান, ভ্রাম্যমাণ আদালতে পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনি বাদী হয়ে মামলাটি করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত প্রকাশ, গত মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনি। এ সময় যত্রতত্র গাড়ি পার্কিংয়ের দায়ে দুই পরিবহন শ্রমিককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়।
এ বিষয়টি পরিবহন শ্রমিক মেনে নিতে না পেরে উত্তেজিত হয়ে উঠেন সেখানে উপস্থিত পরিবহন শ্রমিকরা। পরে ওই শ্রমিকদের ছাড়িয়ে নিতে হামলা চালানো হয় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনীর ওপর। এ সময় শ্রমিকদের হামলায় তার নাক ফেটে রক্ত বের হতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
এ হামলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনির নাক ফেটে রক্ত বের হতে থাকে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। এ ঘটনার পর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও শ্রমিক পরিবহন নেতাদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় সকল পক্ষের সঙ্গে আলোচনা হয়। পরে শ্রমিক নেতারা ইউএনও ও ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা চান। এ সময় দুই পরিবহন শ্রমিককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। পরে বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত হয়ে স্থানীয় প্রশাসনকে মামলা নির্দেশ দেয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’