ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বিমানবন্দরে যৌথ অভিযান: ফলের ঝুড়িতে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৯-৭-২০২৬ দুপুর ৪:৫৬
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ঝুড়ির মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউজের যৌথ দল।
রোববার (১৯ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিদেশ থেকে আমদানি করা ফলের চালানের আড়ালে চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণগুলো দেশে আনার চেষ্টা করা হয়েছিল।
ঢাকা কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার কামরুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, কার্গো ভিলেজে তল্লাশি চালিয়ে ফলের ঝুড়ির ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৬ কেজি।
এ ঘটনায় জড়িত ব্যক্তি বা চক্রকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট চোরাচালান নেটওয়ার্কের বিষয়ে তদন্ত চলছে।
এ বিষয়ে তদন্ত শেষ হলে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী