ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

চুক্তিভিত্তিক নিয়োগের রেকর্ড ছুঁয়ে এখনো বহাল নিউরো সায়েন্সেস হাসপাতালের যুগ্ম পরিচালক ডা: বদরুল আলম মন্ডল


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ১৯-৭-২০২৬ বিকাল ৫:৫৫

দলীয় আনুগত্য আর কৃতজ্ঞতা প্রদর্শনের পুরস্কার হিসেবে পরপর চারবার চুক্তিভিত্তিক নিয়োগে এখনো বহাল তবিয়তে আছেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. মো. বদরুল আলম মন্ডল। কর্মজীবনের শুরু থেকেই আওয়ামী ঘনিষ্ঠ এই চিকিৎসক আওয়ামী ঘরানার চিকিৎসকদের সংগঠন স্বাচিপের যেকোনো কর্মসূচি বাস্তবায়নে ছিলেন একজন নিবেদিতপ্রাণ। সর্বশেষ ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করার জন্য স্বাচিপের আয়োজনে শান্তি পরিবেশেও বেশ তৎপর ছিলেন তিনি। গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা হওয়ায় সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সাথে তাঁর ছিল অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। আর এই সম্পর্কের সুবাদে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করায় এই হাসপাতালের সবকিছুর নিয়ন্ত্রণই ছিল তাঁর হাতে। তাই তো আওয়ামী শাসনামলের দীর্ঘ সময়ে পরপর চারবার চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে এখনো বহাল তবিয়তে রয়েছেন তিনি।

অনুসন্ধানে জানা যায়, ডা. মো. বদরুল আলম মন্ডলকে (কোড নং ৩৩৭৪৬) ২০১৬ সালের ৩০ জুন পরবর্তী দুই বছরের জন্য অত্র হাসপাতালের যুগ্ম পরিচালক কাম অধ্যাপক পদে প্রথম চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। ২০১৬ সালের ১১ মে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মুহাম্মদ জসিম উদ্দিন খানের স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি করে চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর করা হয়। এরপর ২০১৮ সালের ৩০ জুন একই পদে দায়িত্ব অর্পণ করে পরবর্তী তিন বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তাঁকে। ২০১৮ সালের ২৮ মে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. আরিফ নাজমুল হাসানের স্বাক্ষর করা প্রজ্ঞাপনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হয়। এভাবেই ধীরে ধীরে চুক্তিভিত্তিক নিয়োগে বহাল থাকার রেকর্ডে বিগত আওয়ামী সরকারের ওপর মহলের অটোমেটিক চয়েসে পরিণত হন ডা. বদরুল আলম মন্ডল।

পরপর দুবার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েই ক্ষান্ত হয়নি আওয়ামী লীগের ওপর মহল। দলীয় আনুগত্যের কারণে ২০২১ সালের ১ জুলাই তিন বছরের জন্য একই পদে একই দায়িত্বে তৃতীয়বারের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পান সাবেক ডেপুটি স্পিকারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ডা. বদরুল আলম মন্ডল। ২০২১ সালের ৯ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. অলিউর রহমানের স্বাক্ষর করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হয়। এরপর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের কিছুদিন আগে আরো একবার চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে চুক্তির ইতিহাসে সামনের সারিতে নাম লেখান ছাত্র-জনতার আন্দোলনবিরোধী শান্তি সমাবেশের এই উদ্যোক্তা। ২০২৪ সালের ১ জুলাই শেষবারের মতো তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। ২০২৪ সালের ২৩ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে ২০২৭ সাল পর্যন্ত মেয়াদে চতুর্থবারের মতো চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর করা হয়। এভাবে বছরের পর বছর চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে ২০১৬ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত দায়িত্বে রয়েছেন পতিত আওয়ামী শাসকদের অন্যতম এই প্রতিনিধি। একের পর এক চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে এই সিস্টেমটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন শেখ হাসিনার গুড বুকে ঠাঁই পাওয়া এই চিকিৎসক।

চুক্তিভিত্তিক নিয়োগের মাইলফলক ছুঁয়ে ফেলা চিকিৎসক বদরুল আলম মন্ডলের বিরুদ্ধে হাসপাতালে কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত দেশব্যাপী পরিচিত এই হাসপাতালটিতে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে গাইবান্ধা জেলার সাঘাটাবাসীকে একচেটিয়া প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে বলে মনে করেন বঞ্চিতরা। এ ছাড়া হাসপাতালের জন্য আরো একটি বহুতল নতুন ভবন নির্মাণে দুর্নীতিতে তাঁর ভূমিকা নিয়ে তীব্র অভিযোগ উঠেছে। তবে সবকিছুতেই তাঁর না জানা ভাব এবং অস্বীকার করার প্রবণতা যেন অভিনব কৌশল বলে মনে করেন সচেতন মহল। এসব বিষয়ে প্রতিক্রিয়া জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কৌশলে এই প্রতিবেদককে এড়িয়ে গেছেন ডা. মো. বদরুল আলম মন্ডল। একই বিষয়ে জানতে চেয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালকের সাথে সাক্ষাতের জন্য কয়েকবার চেষ্টা করা হলেও কোনোভাবেই দেখা করার সুযোগ দেননি তিনি।

এমএসএম / এমএসএম

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন