ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বিষধর সাপের ছোবল খাইয়ে স্ত্রীকে হত্যা করলেন স্বামী!


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-১০-২০২১ দুপুর ৩:৪১

ভারতের কেরালার কল্লাম জেলায় বিষাক্ত গোখরা সাপের ছোবল খাইয়ে স্ত্রী উথরাকে (২৫) হত্যায় অভিযুক্ত হয়েছেন সুরাজ (২৭) নামে এক যুবক।

গত বছরের মে মাসে এ ঘটনা ঘটে। সম্প্রতি সুরাজের বিরুদ্ধে স্ত্রীকে অদ্ভুত এ উপায়ে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে।
আদালত এ ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা আখ্যা দিয়ে সুরাজকে কারাদণ্ড দিয়েছেন। সুরাজের ফাঁসির সম্ভাবনাও রয়েছে।

গেল বছরের প্রথম দিকে সম্পত্তির লোভে সুরাজ একটি ভাইপার জাতীয় সাপ ভাড়া করে তার কামড় খাওয়ায় উথরাকে। পরে উথরা হাসপাতালে ৫১ দিন লড়াই করে জীবন ফিরে পায়, কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। কার্যসিদ্ধি হয়নি দেখে আবার একটি গোখরা ভাড়া করে সুরাজ। এই গোখরা সাপের কামড়েই গত বছরের ৭ মে মারা যায় উথরা।

দুই বার সাপের কামড় নিয়ে উথরার বাবা এবং ভাইয়ের সন্দেহ হয়। পরে তারা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্ত করে আসল রহস্য উদঘাটন করে। 

বিচারক তার রায়ে পুলিশের প্রশংসা করে বলেছেন, পুলিশ এই তদন্তে যেভাবে অগ্রসর হয়েছে তা প্রশংসার দাবি রাখে। এমনকি সাপ ভাড়া দিত যে ব্যক্তি সেই সুরেশকেও খুঁজে বের করার মধ্যে পুলিশের কৃতিত্ব আছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত