ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ডিসি অফিসের তালাবদ্ধ গেট খুলে দেওয়ার দাবি ঢাকা আইনজীবী সমিতির


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ২০-৭-২০২৬ বিকাল ৫:৫৪

ঢাকা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের মূল ভবনের নিচতলার দক্ষিণ পাশের বন্ধ থাকা গেইটগুলো অফিস চলাকালীন সময়ে পুনরায় খুলে দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। গেইটগুলো তালাবদ্ধ করে ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে দেওয়ার ফলে প্রতিদিন হাজার হাজার বিচারপ্রার্থী মানুষ, আইনজীবীসহ আদালত সংশ্লিষ্টরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানানো হয়েছে।
সোমবার (২০ জুলাই) ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান স্বাক্ষরিত এক চিঠিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে এই আবেদন জানানো হয়।

​চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের দক্ষিণ পাশেই ঢাকা জেলা ও দায়রা জজ আদালত অবস্থিত। তার পাশেই ঢাকা আইনজীবী সমিতিসহ অনান্য আদালত ভবন রয়েছে। ব্রিটিশ আমলের পর থেকে যুগ যুগ ধরে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এই দক্ষিণ পাশের একাধিক গেইট দিয়ে বিচারপ্রার্থী সাধারণ জনগণ, বিজ্ঞ আইনজীবী এবং আদালত সংশ্লিষ্ট ব্যক্তিরা নিয়মিত যাতায়াত করে আসছিলেন। পেশাগত কারণে আইনজীবীদের এই গেইটগুলো দিয়ে দিনে বহুবার যাতায়াত করতে হয়। কিন্তু হঠাৎ করেই গেইটগুলোতে তালা মেরে ও ইটের প্রাচীর তৈরি করে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

আইনজীবী সমিতি জানিয়েছে, এই সিদ্ধান্তের কারণে প্রবীণ, অসুস্থ এবং হাঁটু ও কোমর ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত বিজ্ঞ আইনজীবী ও বিচারপ্রার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। বর্তমানে বিকল্প পথ হিসেবে মেইন রাস্তার পাশ দিয়ে যে রাস্তা তৈরি করা হয়েছে, সেখানে সিঁড়ি বেয়ে ওঠানামা করতে বয়োবৃদ্ধ ও অসুস্থ মানুষদের চরম কষ্ট হচ্ছে।

​আগে যে গেইটটি দিয়ে মাত্র ২-৩ মিনিটে ঢাকার জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত থেকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে পৌঁছানো যেত, এখন দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এর ফলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কোর্টসহ অন্যান্য নির্বাহী কোর্টে যেতেও দীর্ঘ সময় অপচয় হচ্ছে, যা বিচারপ্রার্থী ও আদালত সংশ্লিষ্টদের মূল্যবান সময় নষ্ট করছে।

​চিঠিতে আরও বলা হয়, প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি আইনজীবী সমিতির পূর্ণ সমর্থন রয়েছে। তবে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করাও প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত। বিজ্ঞ আইনজীবী সমাজ এবং সাধারণ বিচারপ্রার্থীদের মানবিক দিক বিবেচনা করে, অন্তত একটি গেইট জরুরি ভিত্তিতে পুনরায় খুলে দেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি।

এমএসএম / এমএসএম

শওকত আলীর অর্থপাচার অনুসন্ধানে গতি বাড়িয়েছে দুদক, বিদেশি সম্পদ ও ১৮৭ ব্যাংক হিসাব খতিয়ে দেখা হচ্ছে

মঙ্গলবার গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

জুলাই স্মরণে আলোচনা সভা’ অনুষ্ঠিত: শহীদদের রক্তের ঋণ শোধে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

ডিসি অফিসের তালাবদ্ধ গেট খুলে দেওয়ার দাবি ঢাকা আইনজীবী সমিতির

ফের জলাবদ্ধতার কবলে পড়তে পারে রাজধানী

সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নে বিলম্বের অভিযোগ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইন শাখা নিয়ে প্রশ্ন

কৃত্রিম প্রজনন প্রকল্পে ৪৩৩ কোটি টাকার অনিয়মের তথ্য-প্রমাণ চাইল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

শ্রাবণ সন্ধ্যায় ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন

ডিআরইউর মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

চুক্তিভিত্তিক নিয়োগের রেকর্ড ছুঁয়ে এখনো বহাল নিউরো সায়েন্সেস হাসপাতালের যুগ্ম পরিচালক ডা: বদরুল আলম মন্ডল

বাংলাদেশ সংস্কারবাদী পার্টির (বিআরপি) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিমানবন্দরে যৌথ অভিযান: ফলের ঝুড়িতে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ, যা লিখলেন মুজাহিদের ছেলে আলী আহমাদ মাবরুর