ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা সাগরদাঁড়ির কপোতাক্ষ নদে অনুষ্ঠিত


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৩-১০-২০২১ দুপুর ৪:১৯

মাঝি-মাল্লাদের মারো টান হেইয়ো, জিতেই যাবে হেইয়ো, এসব আওয়াজ আর হাজার হাজার দর্শকের আনন্দ উচ্ছাসের মধ্যদিয়ে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদে দুর্গাপূজা উপলক্ষে প্রধান অতিথি হিসেবে
নৌকা বাইচ প্রতিযোগিতা দর্শক সারিতে বসে উপভোগ করলেন কেশবপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার (এমপি)। 

গত মঙ্গলবার বিকেলে মহাকবি মাইকেল মধুসূধন সমাজ কল্যান সংঘের আয়োজনে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

দুপুরের পর থেকেই কপোতাক্ষ নদের দু'পাড়ে শিশু-কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী মানুষ জমায়েত হতে থাকে। প্রায় দুই ঘন্টাব্যাপী চলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা। বিভিন্ন স্থান থেকে আগত ৮ টি নৌকা এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
কপোতাক্ষ নদীর দুই প্রান্তে বসে গ্রামীণ মেলা। নদীর দুই পাড়ে নৌকা বাইচ ও মেলায় হাজার হাজার নারী-পুরুষের ভিড় লক্ষ্য করা যায়। স্থানীয় অনেকেই বলেন, এটা হলো কপোতাক্ষ নদে দ্বিতীয় নৌকা বাইচ।

মধুসূদন সমাজ কল্যাণ সংঘের সভাপতি সুভাষ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেশবপুরের সংসদ সদস্য শাহীন চাকলাদার। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান,
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাগরদাড়ি ইউপি সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও  সাগরদাড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিছুর রহমান প্রমুখ।

প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অধিকার করে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া নৌকা বাইচ দল, দ্বিতীয় স্থান অধিকার করে কেশবপুর  উপজেলার সাগরদাঁড়ি নৌকা বাইচ দল, এবং তৃতীয় স্থান অধিকার করে গোপসেনা নৌকা বাইচ দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সন্ধ্যার পর সাগরদাঁড়ি মহাকবি মাইকেল মধুসুদন দত্তের জন্মভূমি (পৈত্তিক ভিটায়) দূর্গাপুজা মন্দির পরিদর্শন করেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক