মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আনসার সদস্য সরোয়ার
মানবসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য সরোয়ার। দীর্ঘদিন ধরে অসহায়, সুবিধাবঞ্চিত ও পথশিশুসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে নীরবে মানবিক কার্যক্রম পরিচালনা করায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সোমবার (২১ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ-এর হাত থেকে তিনি সম্মাননা গ্রহণ করেন। এ সময় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, দায়িত্ব পালনের পাশাপাশি সরোয়ার দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবী হিসেবে রক্ত সংগ্রহ ও রক্তদানে সহযোগিতা, অসহায় রোগীদের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাদ্য বিতরণ, দুর্যোগকবলিত মানুষের সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এসব উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় সরোয়ার বলেন, আমি কোনো পদ, পরিচিতি বা জনপ্রিয়তার জন্য কাজ করি না। মানুষের সেবার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমার একমাত্র লক্ষ্য। আল্লাহ যেন আমার এই সামান্য প্রচেষ্টাকে কবুল করেন এবং আমার কাজ দেখে আরও মানুষ মানবসেবায় এগিয়ে আসেন।
তিনি আরও বলেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের। যতদিন বেঁচে থাকব, ইনশাআল্লাহ সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাব।
সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মতে, মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা এবং সমাজের অবহেলিত মানুষের প্রতি আন্তরিকতার কারণে সরোয়ার ইতোমধ্যে অনেকের কাছে ‘মানবিক আনসার’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মূলমন্ত্র ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা’ ধারণ করে মানবসেবায় সরোয়ারের এই স্বীকৃতি বাহিনীর অন্যান্য সদস্যদেরও সমাজকল্যাণমূলক কাজে আরও উৎসাহিত করবে।
এমএসএম / এমএসএম
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা
দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ