শনাক্তের সঙ্গে দৈনিক মৃত্যু আরও বেড়েছে
বিশ্বজুড়ে করোনা মহামারিতে নতুন শনাক্ত রোগীর সঙ্গে আরও বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা।
বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৪৬০ জন।। নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৯২১ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৮৮ হাজার ৬৮৭ জনে।
হিসেবে দেখা যায়, আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৮০০ জন। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৫০ হাজারের বেশি। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৯৯ লাখ ৪ হাজার ৭৫৫ জনে।
গত একদিনে মৃত্যু ও শনাক্তে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছেও দেশটিতে। এরপরই রয়েছে রাশিয়া-মেক্সিকো।
চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০১৯ সালের ডিসেম্বরে এ ভাইরাস শনাক্তের পর গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
প্রীতি / প্রীতি
প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ
সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি
রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির
৯ ফুট লম্বা চুল নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রেনু
রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির
‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক
নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে
ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে
ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭
সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে