ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ১২ ভবনে অভিযান, ১৮টি বিদ্যুৎ মিটার জব্দ


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ১১:৫৯

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৭/১-এর আওতাধীন শ্যামপুর, দনিয়া ও কদমতলী এলাকায় অবৈধ নির্মাণ ও নির্মাণ বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার এবং জোন-৭/১-এর অথরাইজড অফিসার মো. ইলিয়াস-এর যৌথ তত্ত্বাবধানে সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক, র‍্যাব, ডিপিডিসি, পুলিশ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে মোট ১২টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এসব ভবনে রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় ও বিধি লঙ্ঘনের অভিযোগে ১৮টি বৈদ্যুতিক মিটার জব্দ (সিজ) করে সংশ্লিষ্ট ডিপিডিসি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে এদিন কোনো অর্থদণ্ড আরোপ করা হয়নি।
অভিযানের সময় হাজী সলিমুল্লাহ রোডের নামা শ্যামপুর এলাকায় ভবন মালিক আলমগীরের নির্মাণাধীন ভবনে একটি বিদ্যুৎ মিটার জব্দ করা হয়। একই সঙ্গে তিনি ভবনের নকশা বহির্ভূত অংশ নিজ দায়িত্বে অপসারণ করবেন মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেন।
এছাড়া নামা শ্যামপুর, দনিয়া, জিয়া সরণি, মোহাম্মদবাগ, মেরাজনগর ও পশ্চিম কদমতলী এলাকায় অবস্থিত আরও ১১টি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে মোট ১৭টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট ভবন মালিকদের রাজউকের অনুমোদিত নকশা অনুসরণ করে ভবন নির্মাণের নির্দেশনা দেওয়া হয়।
রাজউক জানায়, রাজধানীতে নিরাপদ ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে অনুমোদিত নকশা ব্যতীত ভবন নির্মাণের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল