ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ৩:৪৮

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে শক্তি ফাউন্ডেশন ফর ডিসএডভান্টেজড উইমেন-এর উদ্যোগে এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সহযোগিতায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সার্বিক সহায়তায় ঢাকার উত্তরা সেক্টর-১৭ লেকসাইড এলাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন করা হয়েছে।

নগর পরিবেশে সবুজায়ন বৃদ্ধি, বায়ুদূষণ ও তাপমাত্রা হ্রাস এবং নগরবাসীর জন্য একটি স্বাস্থ্যকর, পরিবেশবান্ধব ও প্রাণবন্ত উন্মুক্ত স্থান সৃষ্টির লক্ষ্যে মিয়াওয়াকি পদ্ধতিতে এ বনাঞ্চল গড়ে তোলা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শক্তি ফাউন্ডেশন ফর ডিসএডভান্টেজড উইমেন-এর উপ-নির্বাহী পরিচালক জনাব ইমরান আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান একটি সবুজ, টেকসই ও জলবায়ু-সহনশীল ঢাকা গড়ে তুলতে নগর বনায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি এ ধরনের উদ্যোগের দীর্ঘমেয়াদি সংরক্ষণ ও পরিচর্যায় স্থানীয় জনগণ, আর্থিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “রাজউকের সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে সহায়তা করার জন্য শক্তি ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

বিশেষ অতিথি জনাব সৈয়দ মাহবুবুর রহমান দ্রুত নগরায়ণের প্রেক্ষাপটে সবুজায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “একসময় ঢাকা ছিল অনেক বেশি সবুজ ও উন্মুক্ত। আজকের দ্রুত বর্ধনশীল নগরীতে মিয়াওয়াকি আরবান ফরেস্ট আমাদের স্মরণ করিয়ে দেয় যে উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে একসঙ্গে এগিয়ে নিতে হবে।”

সভাপতির বক্তব্যে শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক জনাব ইমরান আহমেদ টেকসই পরিবেশ উদ্যোগ বাস্তবায়নে প্রতিষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “শুধু গাছ লাগানোই নয়, বরং সঠিকভাবে পরিচর্যা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম দুই বছর যথাযথ যত্ন নিলে এই বনাঞ্চল ভবিষ্যতে প্রজন্মের জন্য টেকসই সম্পদে পরিণত হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (পরিকল্পনা) জনাব মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া; প্রধান প্রকৌশলী (প্রকল্প ও নকশা) জনাব মোহাম্মদ মুজাফফর উদ্দিন; প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) জনাব মো. আমিনুর রহমান; মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মামুন ফারুক; ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোস্তাফিজুর রহমানসহ সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ব্যাংকিং খাতের বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ।

২,২৮৫ বর্গমিটার আয়তনের এ মিয়াওয়াকি আরবান ফরেস্টে ৯৩ প্রজাতির প্রায় ৬,১০০টি দেশীয় ফলজ, ফুলজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। সরকারি, বেসরকারি ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে ওঠা এ উদ্যোগ প্রকৃতি-ভিত্তিক সমাধানের মাধ্যমে জলবায়ু সহনশীল নগর গড়ে তোলার পাশাপাশি নাগরিক জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল