১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ
১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনাল চালু করতে দ্রুত Operational Readiness and Airport Transfer (ORAT) কার্যক্রম শুরু এবং এ-সংক্রান্ত দরপত্র আগামী মাসের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় তুলে ধরেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী আফরোজা খানম এবং জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা H.E. Mr. UNO Yoshimasa।
বৈঠকে মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, সম্ভাব্য উদ্বোধনের তারিখ সামনে রেখে ORAT কার্যক্রম দ্রুত শুরু করা অত্যন্ত জরুরি। এজন্য জাপানিজ স্টেকহোল্ডার ওয়ার্কিং গ্রুপের (SWG) দরপত্র আগামী মাসেই সম্পন্ন হওয়া প্রয়োজন। তিনি বলেন, জাপান বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন অংশীদার এবং তৃতীয় টার্মিনাল নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নির্ধারিত সময়ে টার্মিনালটি চালু করতে জাপানের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সহযোগিতা এবং চলমান উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা হয়। জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা UNO Yoshimasa তৃতীয় টার্মিনাল প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠক শেষে পুনরায় ঢাকা-নারিতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার হাতে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের একটি প্রতিকৃতি (মডেল) তুলে দেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার
অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী
Link Copied