ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ২৯-৭-২০২৬ রাত ১২:২৬

ফেসবুকে পরিচয়, প্রেম, এরপর বাল্যবিয়ে। মাত্র ১৩ বছর বয়সেই মা হয় জুঁই। কিন্তু কয়েক মাসের ব্যবধানে তার কোল থেকে কেড়ে নেওয়া হয় ৭ মাসের শিশুসন্তান। শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হয়ে আড়াই মাস পর সন্তান ফিরে পেয়েছেন সেই কিশোরী মা।
মঙ্গলবার দুই পক্ষকের শুনানি শেষে ঢাকার চিফ লিগ্যাল এইড অফিসার সিনিয়র সিভিল জজ মো. সায়েম খান শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়ার আদেশ দেন।
শিশুমা অনামিকা আক্তার জুঁইয়ের জীবনের গল্প যেন বাস্তবের চেয়েও অবিশ্বাস্য। ফেসবুকে পরিচয়ের পর প্রেম। এরপর মাত্র ১১ বছর বয়সে ২২ বছরের শাকিল ওরফে শাকিব মিয়ার সঙ্গে বিয়ে। চলতি বছরের শুরুতে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান। কিন্তু অভিযোগ, কয়েক মাস আগে সন্তানকে রেখে জুঁইকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকেই সন্তানকে ফিরে পেতে শুরু হয় তার আইনি লড়াই।
গত ১ জুলাই ঢাকার লিগ্যাল এইড অফিসে অভিযোগ করেন জুঁই। অভিযোগের পর অভিযুক্ত শাকিল ও তার মাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা উপস্থিত হননি। পরে শিশুটিকে উদ্ধারে চকবাজার থানাকে নির্দেশ দেন বিচারক মো. সায়েম খান। সোমবার পুলিশ শিশুটিকে উদ্ধার করে। আর মঙ্গলবার দুই পক্ষকে নিয়ে শুনানি শেষে বিচারক শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়ার আদেশ দেন।
শুনানিতে বিচারকও বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, প্রথম দিন জুঁইকে দেখে বিশ্বাসই হয়নি তার সন্তান রয়েছে। কারণ, জুঁই নিজেও তো একটি শিশু। জুঁইয়ের পক্ষের দাবি, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় তাকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়া হয়। নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি সন্তান জন্মের পর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অন্যদিকে শাকিলের দাবি, জুঁই স্বেচ্ছায় তার সঙ্গে গিয়েছিল। সন্তানকে রেখে সে নিজেই বাড়ি ছেড়ে চলে যায়। পরে শিশুর অভিভাবকত্ব চেয়ে পারিবারিক আদালতে মামলাও করেন তিনি।
দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারক বলেন, শিশুটিকে যেহেতু আদালতে আনা হয়েছে, মানবিক দিক বিবেচনায় আপাতত মায়ের কাছেই থাকবে। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির দিন ৪ আগষ্ট দিন ধার্য করেন বিচারক।

এমএসএম / এমএসএম

ডেমরায় মাদ্রাসা আবু হুরায়রার ৭০ শিক্ষার্থীকে হাফেজে কুরআন পাগড়ি প্রদান

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হাফেজ নাজিরকে জামায়াত আমিরের সংবর্ধনা

মুগদা মেডিকেলে ড্যাবের মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে মুগদা মেডিকেলে ড্যাবের পরিচ্ছন্নতা অভিযান

নিয়োগের নামে প্রতারণার ফাঁদ! ভুয়া Google Form নিয়ে বিমানের সতর্কতা

মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বেকারদের ১০ লাখ টাকা সহজ ঋণ দেওয়ার দাবি

বাইক কেনার প্রলোভনে ডেকে নিয়ে আফজালকে কুপিয়ে হত্যা

মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর

যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি

বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময়সূচি