ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২৯-৭-২০২৬ দুপুর ১২:১৮
দৈনিক সকালের সময়-এ গত ৭ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত "হযরত শাহজালালে ‘প্রোটোকল বাণিজ্য’: ভোগান্তিতে সাধারণ যাত্রী, প্রশ্নের মুখে সেবার মান" শীর্ষক সংবাদের পর নড়েচড়ে বসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিষয়টি টার্মিনাল নির্বাহী পরিচালক (ইডি) গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ, পিএসসি, জিডি(পি)-এর নজরে আসার পর তাঁর নির্দেশনায় অভিযোগগুলোর বিষয়ে নতুন করে তদারকি কার্যক্রম শুরু হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রোটোকল সেবার কার্যক্রম পর্যালোচনার জন্য একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে।
 
এতে করে বিমানবন্দরে কার্যক্রম পরিচালনাকারী একাধিক প্রোটোকল সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে কিছু প্রতিষ্ঠান নিয়মবহির্ভূতভাবে যাত্রী সংগ্রহ, ট্রলি ব্যবস্থাপনায় প্রভাব বিস্তার এবং বিশেষ সুবিধার নামে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
সূত্র বলছে, কমিটি ইতোমধ্যে বিভিন্ন সিসিটিভি ফুটেজ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য, যাত্রীদের অভিযোগ এবং প্রোটোকল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনার উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সুপারিশ করা হতে পারে।
এর আগে দৈনিক সকালের সময়-এর অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে, বিমানবন্দরে কয়েকটি প্রোটোকল সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীরা বিদেশগামী যাত্রীদের প্রকাশ্যে ডেকে সেবা দেওয়ার চেষ্টা করছেন। এতে সাধারণ যাত্রীরা ট্রলি সংকট, বিশৃঙ্খলা ও হয়রানির শিকার হচ্ছেন। এমনকি যাত্রী নেওয়াকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও অপ্রীতিকর পরিস্থিতির অভিযোগও উঠে আসে।
প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে বিমানবন্দরের বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের অভিযোগের পর এবার প্রশাসনের সক্রিয় অবস্থানের ফলে প্রোটোকল সেবায় শৃঙ্খলা ফিরে আসতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, "নির্বাহী পরিচালকের অবস্থান অত্যন্ত কঠোর। যাদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না। বিমানবন্দরের ভাবমূর্তি রক্ষায় নিয়মের বাইরে কোনো কার্যক্রম সহ্য করা হবে না।"
এদিকে সাধারণ যাত্রীদের প্রত্যাশা, বিষয়টি যেন কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রকৃত অনিয়মকারীদের চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। তাদের মতে, আন্তর্জাতিক মানের এই বিমানবন্দরে প্রোটোকল সেবার নামে কোনো ধরনের বিশৃঙ্খলা বা হয়রানির সুযোগ থাকা উচিত নয়।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী