ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

‘যথাযথ পদক্ষেপ না নিলে বিলীন হতে পারে ৪২ দেশ’


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২১ দুপুর ১১:১১

জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য যথাযথ পদক্ষেপ না নিলে বিশ্ব থেকে হারিয়ে যেতে পারে ৪২টি ছোট দেশ। সেই লক্ষ্যে জাতিসংঘের আসন্ন সম্মেলনে যথাযথ পদক্ষেপ নিতে হবে বলে জানান কমনওয়েলথের মহাসচিব ব্যারোনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। গতকাল বুধবার (১৪ অক্টোবর) বার্তাসংস্থা এএফপি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ব্যারোনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে অস্তিত্বের হুমকিতে রয়েছে বিশ্বের ৪২টি ছোট দেশ।’

এনডিটিভি জানায়, ইতালির রাজধানী রোম সফরের সময় জলবায়ু পরিবর্তন ইস্যুতে একথা বলেন স্কটল্যান্ড। সফরে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গেও বৈঠক করবেন।

এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ টুভ্যালু ও নাউরুর মতো কমনওয়েলথের ছোট ছোট সদস্য রাষ্ট্রগুলো এখন নতুন কোনো জায়গায় যাওয়ার কথা ভাবতে শুরু করেছে। কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমশ বাড়ছে এবং এটি তাদের জন্য খুবই বিপজ্জনক।

এছাড়া নিজের দেশসহ বিভিন্ন দেশে একের পর এক হ্যারিকেন ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ নিয়েও উদ্বেগ জানান স্কটল্যান্ড। তিনি বলেন, ‘ডমিনিকাকে দেখতে সাধারণত গার্ডেন অব ইডেনের মতো মনে হয়। তবে ২০১৭ সালে হ্যারিকেন মারিয়া আঘাত হানার পর সেখানকার অনেক গাছের বাকল পর্যন্ত উঠে গেছে, সেসব গাছে একটি সবুজ পাতাও অবশিষ্ট ছিল না। ডমিনিকাকে এখন একটি রণক্ষেত্র বলে মনে হয়।’

আগামী ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত স্টকল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। বৈশ্বিক অর্থনীতিতে কার্বনের ব্যবহার রোধ করা এবং বিপর্যয়কর বৈশ্বিক উষ্ণতা থেকে বিশ্বকে রক্ষায় আন্তর্জাতিক চুক্তি বা সমঝোতায় পৌঁছানোই এই সম্মেলনের লক্ষ্য।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত