ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বুধবার বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংগঠনিক অনুষ্ঠানের মাধ্যমে ৪০ সদস্যবিশিষ্ট ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শাহেদুল আজম, ভারপ্রাপ্ত মহাসচিব, এনডিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ফারুক-উজ-জামান চৌধুরী (ভাইস চেয়ারম্যান), সৈয়দ জাহাঙ্গীর আলম (সিনিয়র যুগ্ম মহাসচিব),
এ. এম. জহিরুল ইসলাম (যুগ্ম বিভাগীয় সম্পাদক), মুফতি ইলিয়াস হোসেন আরাবী (সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক গণধিকার পরিষদ, মোছাম্মৎ নুরজাহান নির্বাহী সদস্য এনডিএম, মোহাম্মদ প্রিন্স চৌধুরী নির্বাহী সদস্য এনডিএম ,, মোহাম্মদ মাসুদ রানা জুয়েল (সভাপতি, ছাত্র আন্দোলন এনডিএম) এবং মোহাম্মদ শেখ ফরিদ (সাধারণ সম্পাদক, ছাত্র আন্দোলন এনডিএম)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাজী শহীদ উল্লাহ, সমন্বয়ক, ঢাকা মহানগর দক্ষিণ, এনডিএম। সভায় সর্বসম্মতিক্রমে হাজী শহীদ উল্লাহকে আহ্বায়ক এবং আজিজুর রশিদ সাকিলকে সদস্য সচিব করে ৪০ সদস্যবিশিষ্ট ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগঠনকে আরও শক্তিশালী করে জনকল্যাণমূলক রাজনীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের সফলতা কামনা করা হচ্ছে।
Aminur / Aminur
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা
দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ