ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৩০-৭-২০২৬ দুপুর ৩:৫৩

অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ভোরে Omni Air-এর বিশেষ ফ্লাইট (OAE2323) যোগে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেরত আসা এসব বাংলাদেশি বিভিন্ন সময়ে ওয়ার্ক পারমিট ভিসায় দেশ ছেড়ে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও লাতিন আমেরিকার কয়েকটি দেশে অবস্থানের পর সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। সেখানে কাজ করলেও বৈধ অভিবাসন-সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়া এবং মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। আইনি প্রক্রিয়া শেষে বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
বিমানবন্দরে পৌঁছানোর পর ব্র্যাক প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও হালকা খাবার দেয়। ইমিগ্রেশনসহ আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা ৩০ মিনিটে তারা বিমানবন্দর ত্যাগ করেন।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

Aminur / Aminur

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী