অনুমোদিত নকশা বাস্তবায়ন ও অননুমোদিত নির্মাণ প্রতিরোধ’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
৩০ জুলাই ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) বিকাল ৪:০০ ঘটিকায় রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘অনুমোদিত নকশা বাস্তবায়ন ও অননুমোদিত নির্মাণ প্রতিরোধ’ শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে রাজউকের জোন-১, জোন-৪, জোন-৫ ও জোন-৬-এর আওতাধীন এলাকায় ০১ এপ্রিল ২০২৬ হতে ৩০ জুন ২০২৬ পর্যন্ত নির্মাণ অনুমোদনপ্রাপ্ত ভবন মালিক ও নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
সেমিনারে রাজউকের কর্মকর্তা, প্রকৌশলী, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, ভবন মালিক ও ডেভেলপার প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এছাড়া আইইবি, আইএবি, বিউপি এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহমদ সোহেল মনজুর, এমপি। সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান জনাব প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (উন্নয়ন) জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম; সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) জনাব এরাদুল হক; সদস্য (প্রশাসন ও অর্থ) জনাব শাহিনুর আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সেমিনারে সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) আলোচ্য বিষয়ের ওপর একটি উপস্থাপনা প্রদান করেন। উপস্থাপনায় ঢাকা মহানগরে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণের প্রয়োজনীয়তা, অনুমোদনবিহীন বা নকশা ব্যত্যয় করে নির্মাণের ঝুঁকি, ভবন নির্মাণে নিরাপত্তা নিশ্চিতকরণ, ভবন মালিক ও ডেভেলপারদের দায়িত্ব এবং আইন লঙ্ঘনের ক্ষেত্রে গৃহীতব্য ব্যবস্থা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তিনি উল্লেখ করেন যে, একটি পরিকল্পিত ও নিরাপদ নগর গড়ে তুলতে সরকার ও জনগণের সমন্বিত দায়িত্ব রয়েছে। তিনি ইমারত নির্মাণ আইন, ১৯৫২, ঢাকা মহানগর ইমারত বিধিমালা, ২০২৫, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুযায়ী অনুমোদিত নকশা শতভাগ অনুসরণের বাধ্যবাধকতার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জনাব আহমদ সোহেল মনজুর বলেন,
“দেশের প্রচলিত আইন অনুযায়ী অনুমোদিত নকশা অনুসরণ করে ভবন নির্মাণ করতে হবে। পরিকল্পিত ঢাকা গড়তে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে রাজউক ভবন মালিকদের প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করবে।”
সভাপতির বক্তব্যে রাজউক চেয়ারম্যান জনাব প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, “রাজউক শুধু ভবনের নকশা অনুমোদন প্রদান করে; নকশা প্রস্তুত করেন ভবন মালিকদের নিযুক্ত প্রকৌশলী ও স্থপতিরা। তাই সকল ভবন মালিককে অনুমোদিত নকশা যথাযথভাবে অনুসরণ করতে হবে।”
তিনি আরও বলেন, “একটি গ্রিন, ক্লিন ও পরিকল্পিত নগর গড়ে তুলতে রাজউক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা