সাতৈরে সরব প্রচারণায় ব্যাস্ত লালমিয়া
উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরব প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃজাকির হোসেন লালমিয়া। প্রতিদিন ভোর থেকে গভীর রাত অব্দি চষে বেড়াচ্ছেন ইউনিয়নের এ প্রান্ত থেকে ও প্রান্ত। যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। কূশল বিনিময় করছেন,দোয়া চাচ্ছেন। পাশাপাশি সেবাধর্মী কার্যক্রম,কর্মীসভা,মতবিনিময়, উঠান বৈঠক সহ নির্বাচন মুখি নানা তৎপরতাও চলছে পুরোদমে। এই মুহূর্তে এ ইউনিয়নে সর্বাধিক আলোচিত প্রার্থীদের তালিকায় উঠে এসেছেন লালমিয়া। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের খাতায়ও প্রধান প্রতিপক্ষ হিসাবে থাকছে জাকির হোসেন লালমিয়ার নাম। নির্বাচনী এসব কর্মকান্ডের অংশ হিসাবেই ১৩ অক্টোবর ইউনিয়নের প্রেমতারা গ্রামবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন লালমিয়া। এতে সভাপতিত্ব করেন মোঃ মহিউদ্দিন মাতুব্বার। অন্যান্যের মধ্যে আলীম মোল্যা,কসিম উদ্দিন শেখ,মোফাজ্জেল হোসেন,কাউছার শেখ,বাবু মোল্যা ও শাহজাহান শেখ প্রমুখ বক্তব্য রাখেন। প্রধাম অতিথির বক্তব্যে জাকির হোসেন লালমিয়া বলেন,ছাত্রজীবন থেকেই রাজনীতি, সমাজ সেবার সাথে যুক্ত রয়েছি। এতকাল শুধু পরের জন্য ভোট চেয়েছি,এবার নিজের জন্য ভোট চাইতে এসেছি। মাত্র একবার ইউনিয়নবাসী তথা আপনাদের ভাগ্য বদলানোর কাজ করার সুযোগ দিন। ভোট আপনার পবিত্র আমানত। এ আমানত লালমিয়ার কাছে জমা রেখে প্রতারিত হবেননা ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত
রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার
ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন
কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল
হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান
চট্টগ্রাম প্রেস ও র্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা
পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম
নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার