আন্ডারওয়্যারে লুকানো কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ক্যাপসুলসদৃশ স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক ভারতীয় যাত্রীকে আটক করা হয়েছে।
সিআইআইডি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৬টা ৫৮ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট G9-526-এ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতীয় নাগরিক থামিম আনসারি। তিনি গ্রিন চ্যানেল অতিক্রম করার পর সিআইআইডির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি দল তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে।
পরে দেহ তল্লাশির সময় তার আন্ডারওয়্যারের ভেতরে বিশেষভাবে লুকানো ক্যাপসুলসদৃশ আকৃতির স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে প্যাকিং সামগ্রীসহ উদ্ধার হওয়া বস্তুর ওজন ৪৫৫ গ্রাম। তবে প্যাকিং সামগ্রী অপসারণের পর প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণে স্বর্ণকারের সহায়তায় পরীক্ষা-নিরীক্ষা চলছে। প্রাথমিক হিসাবে উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে সিআইআইডি।
এ ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ ও অন্যান্য পণ্যের চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার
অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী
Link Copied