তাড়াশে শেয়ালের কামড়ে আহত ২
সিরাজগঞ্জের তাড়াশে শেয়ালের কামড়ে মহিলা সহ ২জন আহত হয়েছেন। জানা গেছে, ১৩ অক্টোবর বুধবার উপজেলার ভায়াট গ্রামের সাবেক ইউ পি সদস্য মোঃ রওশন আলী (৫০) মঙ্গলবাড়ীয়া ভায়াট রাস্তায় কাজের জন্য বের হন। এমন সময় রাস্তার ধারের পুকুর পার থেকে ১টি শেয়াল এসে আক্রমন করে তার হাত,পা ও কোমড়ে কামড় দিয়ে চলে যায়। তার আত্নচিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে । এর কিছুক্ষণ পরেই ভায়াট গ্রামের মোছাঃ পলি খাতুন (৩৫) কে একই কায়দায় শেয়াল হাতে কামড় দেয় । তার চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে উভয়কে তাড়াশ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। সম্মিলিত ভাবে অনেক চেষ্টার পর শেয়ালকে ওই এলাকাবাসীরা মেরে ফেলেন ।
সান্তান গ্রামের মোঃ ইউনুস তাড়াশী জানান, রাস্তার ধারের সরকারী খাল দখল করে প্রচুর পুকুর খনন করা হয়েছে। ওই পুকুরের পাড়ে কলাগাছ সহ বিভিন্ন গাছ লাগিয়ে ঝোপ ঝারে পরিনত করেছে অবৈধ্য পুকুর খনন কারীরা। পুকুর পারের ঝোপঝারের মাঝে রয়েছে অসংখ্য শেয়াল। যা এখন পথচারীদের বিপদজনক হয়েছে।
এমএসএম / এমএসএম
নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার