ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

এবার রাজধানীতে ড্রেনে পড়ে এক ব্যক্তি নিখোঁজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১০-২০২১ দুপুর ২:৭

রাজধানীর মিরপুর কালশী এলাকার ২২ তলা গার্মেন্টসের পাশের সুয়ারেজের ড্রেনে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। নিখোঁজ ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের দুই ইউনিটের ডুবুরিরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সকাল ৯টার দিকে কালশীর ২২ তলা গার্মেন্টস সংলগ্ন ওই ড্রেনে পড়ে যান একজন। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও ডুবুরি দল। তবে এখনো নিখোঁজ ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তার বয়স আনুমানিক ৪০।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, ওই এলাকায় একজন ভবঘুরে লোক ড্রেনে সাঁতার কাটতে থাকেন। একপর্যায়ে স্রোতের কারণে তিনি ডুবে যান। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

প্রীতি / প্রীতি

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ