ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজউকের মোবাইল কোর্টে ২১  ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ৪-৮-২০২৬ দুপুর ১:৩৫

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-৭/১ এর আওতাধীন পাটেরবাগ, স্মৃতিধারা, দনিয়া ও কদমতলী এলাকায় অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা এবং ভবনের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সোমবার (০৩ আগস্ট ২০২৬) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. সবুজ হাসানের নেতৃত্বে এবং রাজউক জোন-৭/১ এর অথরাইজড অফিসার জনাব মো. ইলিয়াসের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক শিহাব উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অভিযানে মোট ২১টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে বিভিন্ন ভবনে নির্মাণ বিধি ও অনুমোদিত নকশার ব্যত্যয়ের প্রেক্ষিতে ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযানে কোনো আর্থিক জরিমানা করা হয়নি।


রাজউক জানিয়েছে, রাজধানীতে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা, অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণে উদ্বুদ্ধ করা এবং অবৈধ নির্মাণ ও ব্যবহার প্রতিরোধে এ ধরনের মোবাইল কোর্ট নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

নগরবাসীর নিরাপত্তা এবং আইনসম্মত নির্মাণ কার্যক্রম নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Aminur / Aminur

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন