বাটজার সভাপতি সাফওয়ান, সম্পাদক ইমন
বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাটজা)-এর ২০২৬-২০২৭ মেয়াদের ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দেশ টেলিভিশনের রিপোর্টার আলীমুজ্জামান সাফওয়ান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের রিপোর্টার ইমন চৌধুরী।
সোমবার রাজধানীর নয়াপল্টনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন (দেশ সমাচার), সহ-সভাপতি কাজী ফয়সাল (চ্যানেল ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির (দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুরাদ (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক দাউদ হাসান (মাছরাঙা টেলিভিশন), অর্থ সম্পাদক তানজিলা খান মীম (এখন টেলিভিশন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আরেফিন (সময় টেলিভিশন) এবং কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম (নিউজ টোয়েন্টিফোর) ও রাশেদ আনিস (একাত্তর টেলিভিশন)।
সভায় জানানো হয়, নতুন কমিটি আগামী ২০২৬-২০২৭ মেয়াদে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি এভিয়েশন ও ট্যুরিজম খাতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, গবেষণা, তথ্যপ্রাপ্তি সহজীকরণ, অধিকার সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদারে কাজ করবে।
নবনির্বাচিত সভাপতি আলীমুজ্জামান সাফওয়ান বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে বাটজা কাজ করবে।
সাধারণ সম্পাদক ইমন চৌধুরী বলেন, বাটজাকে একটি কার্যকর, পেশাদার ও সক্রিয় সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সদস্যদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার আয়োজন করা হবে। :::
Aminur / Aminur
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার