উত্তরা পাসপোর্ট অফিসে র্যাবের ভ্রাম্যমাণ আদালত, ১৩ দালালের কারাদণ্ড
রাজধানীর উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৩ সক্রিয় সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাব-১ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত উত্তরা পশ্চিম থানাধীন আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় এ অভিযান পরিচালিত হয়। র্যাব-১-এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। র্যাব জানায়, পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। এ ধরনের অপরাধ দমনে র্যাব-১ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ অভিযানে পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ১৩ সদস্যকে আটক করা হয় এবং সংশ্লিষ্ট আইনে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে ১২ জন পুরুষকে কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ এবং এক নারীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, গাজীপুরে পাঠানো হয়েছে।
Aminur / Aminur
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার