মনমোহন সিংয়ের সুস্থতা কামনায় মোদীর টুইট
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সুস্থতা কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পাশাপাশি তাকে দেখতে এইমস হাসপাতালে গেলেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ‘মনসুখ মণ্ডবীয়া’ও।
মোদী তার টুইটে লিখেছেন, ‘‘আমি মনমোহনজির সুস্বাস্থ্য এবং দ্রুত সুস্থতা কামনা করি।’’
এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মণ্ডবীয়া এইমসে যান মনমোহনের স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ে খবর নিতে। পরে জানা যায়, চিকিৎসক নীতীশ নায়েকের নেতৃত্বাধীন হৃদরোগ বিশেষজ্ঞদের একটি দল মনমোহনের দেখাশোনা করছেন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মনমোহনের চিকিৎসকদের কথা হয়েছে বলেও জানা যায়।
জ্বর এবং কিছু শারীরিক দুর্বলতা নিয়ে এইমস হাসপাতালে ভর্তি করানো হয় মনমোহনকে। অবশ্য বৃহস্পতিবার সকালে আশার কথা শুনিয়ে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, তার শারীরিক অবস্থার নতুন করে কোনও অবনতি হয়নি। তিনি এখন স্থিতিশীল আছেন।
৮৯ বছরের কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সদস্য মনমোহন কিছু দিন আগেও করোনা আক্রান্ত হয়ে এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা