গাজীপুরে ২৭৭ লিটার বিদেশি মদসহ গ্রেপ্তার ২
জয়দেবপুরে অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ২৭৭.৫ লিটার অবৈধ বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে জয়দেবপুর থানাধীন ভবানীপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেরপুর থেকে একটি মিনি কাভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ মাদক গাজীপুরে আনা হচ্ছে—এমন তথ্য পেয়ে ভবানীপুর বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি কাভার্ডভ্যান চেকপোস্ট অতিক্রম করে দ্রুত পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা সেটির গতিরোধ করেন।
পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৪২৯ বোতলে মোট ২৭৭.৫ লিটার অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় শেরপুরের সুমন আহমেদ (২৮) ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার
অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী
Link Copied