বাউফলে নবনির্মিত ঘূর্নিঝড় আশ্রয়কেন্দ্র নির্মান
আঙুলের খোঁচায় খসে পড়েছে পলেস্তার, ফেটে গেছে দেয়াল
পটুয়াখালীর বাউফলে হস্তান্তরের আগেই আঙুলের খোঁচায় উঠে যাচ্ছে নবনির্মিত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের দেয়ালের পলেস্তারা আর মেঝের ঢালাই। ফাটল ধরেছে কয়েকটি কক্ষের দেয়ালে। আতংকে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক মহল ও এলাকাবাসী। বিষয়টি নিয়ে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কেশবপুর ইউনিয়নের ভরিপাশা ইসমাইলিয়া দাখিল মাদ্রাসায় একটি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। ২০১৬-২০১৭ অর্থবছরে দুই কোটি ছয় লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শুরু হয়।
এর আগে টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিয়ে আল আমিন সিকদার নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায়। প্রকল্পটির নির্মাণকাজ শুরুর পর থেকে নিম্নমানের উপকরণ ব্যবহার ও সিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগ ওঠে নির্মাতা প্রতিষ্ঠান ও পিআইও রাজিব বিশ্বাসের বিরুদ্ধে।
ভরিপাশা ইসমাইলিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ফেরদৌস ভুট্টো বলেন, ব্যাপক অনিয়মের মধ্যেই ভবনটির নির্মাণকাজ শুরু হয়। একাধিকবার অভিযোগ করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিল স্থগিত করে দেয়। এরপর আবার সংশ্লিষ্টদের ম্যানেজ করে বিল তুলে নিয়েছে ঠিকাদার। তিন বছর আগে প্রকল্পটির মেয়াদকাল শেষ হলেও ঠিকাদার কয়েকদফা সময় বাড়িয়েছে। বর্তমানে প্রকল্পটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে দেয়ালের পলেস্তারা আর মেঝের ঢালাই উঠে যাচ্ছে। কয়েকটি কক্ষের দেয়ালে ফাটল ধরেছে। অনিয়মের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে ঠিকাদার আল আমিন সিকদার বলেন, আপনি পিআইও অফিসের সাথে কথা বলেন। ভবন নির্মানের সময় অফিসের লোক ছিল। অফিসের লোক ছাড়া কোন কাজ হয় নাই। কোন জায়গায় সমস্যা থাকলে ঠিক করে দিব।
এ বিষয়ে জানার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাসকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল আমিন বলেন, ভবনটির নির্মাণকাজে অনিয়মের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে পিআইও রাজিব বিশ্বাসকে তদন্তের দায়িত্ব দিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত