তাইওয়ানে টাওয়ারে আগুন, নিহত অন্তত ৪৬
দক্ষিণাঞ্চলীয় তাইওয়ানের একটি ১৩তলা টাওয়ারে অগ্নিকাণ্ডে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার সকালে কাওসিউং শহরের টাওয়ারে আগুন ধরে যায়। এটি আবাসিক ও বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহৃত হতো।
প্রায় চার ঘণ্টা চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ৭৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ১৪ জনের অবস্থা মারাত্মক।
অগ্নিকাণ্ডের কারণ এখনও অস্পষ্ট আর ঘটনাস্থলে রয়েছেন তদন্তকারীরা। এর আগে কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেন টাওয়ারটির আবাসিক অংশে মানুষ আটকে থাকতে পারে।
আশেপাশের বাসিন্দারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের আগে বিস্ফোরণের মতো বড় শব্দ শুনেছেন তারা। এক বাসিন্দা বলেন, ‘বিদ্যুতের লাইন বাইরে থাকতে পারে... এই গত কয়েক দিন ধরে লাইন থেকে বুম শব্দ শোনা গেছে।’
টাওয়ারটির নিচে অব্যবহৃত পণ্যের স্তুপের কারণে উদ্ধার তৎপরতা কঠিন হয়ে পড়ে। পরে দমকল কর্মীরা স্থানীয়দের ডেকে সেসব সরিয়ে সিড়ি ফাঁকা করে নিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
ভবনটির নিচের অংশে এক সময়ে রেস্টুরেন্ট, কারাওকে বার ও সিনেমা হল হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে দীর্ঘদিন থেকে সেগুলো অব্যবহৃত হয়ে পড়ে আছে।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা