ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিআরটিএ-র অসহযোগিতার অভিযোগ: রাজস্ব দিতে প্রস্তুত ১ লাখ ৯২ হাজার ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইক মালিকরা


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ১০-৮-২০২৬ বিকাল ৫:১৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে ব্যাটারি চালিত অটো রিকশা ও ইজিবাইক চলাচলের বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সবুজ সংকেত দিলেও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-র কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা মিলছে না বলে অভিযোগ করেছে ‘বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি অ্যান্ড মোটরচালিত অটোরিকশা অটোরিকশা সার্ভিস লিমিটেড’।
 
​জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। ​সংবাদ সম্মেলনের প্রধান প্রধান বিষয়সমূহ: ​হাইকোর্ট ও মন্ত্রণালয়ের নির্দেশ: কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে এবং উচ্চ আদালতের রায়ের আলোকে গত ২৩ জুন ২০২৬ তারিখে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিআরটিএ চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়।
 
​বিপুল রাজস্ব আয়ের সুযোগ: মহাসড়ক ও ভিআইপি সড়ক ব্যতীত ডিএসসিসির আওতাধীন এলাকার জন্য মোট ২,৪০,০০০টি অটোরিকশা চালনার লক্ষ্যে প্রতি গাড়ি ৮,০০০ টাকা হারে সর্বমোট ১৯২ কোটি টাকা সরকারি রাজস্ব খাতে জমা দিতে আগ্রহী চালক ও মালিক সমিতি। ​বিআরটিএ-র নীরবতা ও শঙ্কা: গত ২৪ জুন ২০২৬ তারিখে বিআরটিএ-তে আবেদন জমা দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান সহযোগিতা বা সরকারি নির্দেশনার বাস্তবায়ন পাওয়া যায়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে (১ জুলাই থেকে ৩০ আগস্ট ২০২৬) ব্যাংক অ্যাকাউন্ট ও অনুমোদন না পেলে এই বিপুল রাজস্ব আদায় অনিশ্চিত হয়ে পড়তে পারে।
 
​কোম্পানির দাবি ও আবেদন:
​কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম জানান, সারাদেশে প্রায় ১ কোটি চালক ও শ্রমিক পরিবার এর সাথে জড়িত। তারা কোনো বিশৃঙ্খলা না করে নিয়মতান্ত্রিক উপায়ে নির্ধারিত রাজস্ব দিয়ে এবং প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের মাধ্যমে শৃঙ্খলাবদ্ধভাবে সেবা দিতে চান।
​বিআরটিএ যাতে দ্রুত সরকারি নির্দেশনা মেনে অ্যাকাউন্ট নম্বর ও অনুমোদন প্রদান করে, সে বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান