সূত্রাপুরে রাজউকের মোবাইল কোর্ট, ৯ ভবনে অভিযান
রাজধানীর সূত্রাপুর এলাকায় নির্মাণ বিধিমালা ও অনুমোদিত নকশার ব্যত্যয় রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-৭/১। অভিযানে নির্মাণাধীন ও নির্মিত মোট ৯টি ভবন পরিদর্শন করা হয়। এ সময় একটি নির্মিত ভবনের বৈদ্যুতিক মিটার এবং দুটি নির্মাণাধীন ভবনের নির্মাণ বৈদ্যুতিক মিটারসহ মোট ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। পাশাপাশি ৩টি বৈদ্যুতিক সার্ভিস লাইন বিচ্ছিন্ন করা হয়।
সোমবার (১০ আগস্ট) রাজউক জোন-৭/১-এর আওতাধীন সূত্রাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কোনো জরিমানা আদায় করা হয়নি। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা ব্যত্যয়কৃত বিভিন্ন অংশ আংশিক অপসারণ করেন এবং ভবন মালিকদের ভবিষ্যতে অনুমোদনবহির্ভূত নির্মাণকাজ না করার বিষয়ে নির্দেশনা দেন।
রাজউকের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. লিটন সরকার এবং জোন-৭/১-এর অথরাইজড অফিসার জনাব মো. ইলিয়াসের যৌথ তত্ত্বাবধানে সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযানে ১৭ বি কে দাস রোডের একটি নির্মিত তিনতলা ভবনের বৈদ্যুতিক মিটার জব্দ করে সংশ্লিষ্ট ডিপিডিসি প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। ১৬/২ উল্টিনগঞ্জের নির্মাণাধীন সাততলা ভবনের ব্যত্যয়কৃত অংশ আংশিক অপসারণ করা হয়। একইভাবে ২২ বি কে দাস রোডের নির্মাণাধীন ভবনের পার্কিংয়ের ব্যত্যয়কৃত অংশ আংশিক অপসারণ করা হয়।
মালাকারটোলার ৪, ৫ ও ৬ নম্বর ঠিকানায় নির্মাণাধীন ছয়তলা ভবনের ব্যত্যয়কৃত অংশ আংশিক অপসারণের পাশাপাশি একটি বৈদ্যুতিক সার্ভিস লাইন বিচ্ছিন্ন করে ডিপিডিসির প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। ৭ মালাকারটোলায় নির্মিত ছয়তলা ভবনে ভবিষ্যতে অনুমোদনবহির্ভূত কোনো নির্মাণকাজ না করার জন্য ভবন মালিককে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া ৪৫ মালাকারটোলায় নির্মাণাধীন একতলা ভবনের বৈদ্যুতিক সার্ভিস লাইন জব্দ করে ডিপিডিসির কাছে হস্তান্তর করা হয়। ৩৫/৫ মালাকারটোলায় নির্মাণাধীন আটতলা ভবনের একটি নির্মাণ বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। ৪৭/১ মালাকারটোলায় নির্মাণাধীন আটতলা ভবনের বৈদ্যুতিক সার্ভিস লাইন বিচ্ছিন্ন করার পাশাপাশি ভবনের ব্যত্যয়কৃত অংশ আংশিক অপসারণ করা হয়। সর্বশেষ ১০১ আর এম দাস রোডের নির্মাণাধীন ছয়তলা ভবনের একটি বৈদ্যুতিক মিটার জব্দ করে সংশ্লিষ্ট ডিপিডিসির কাছে হস্তান্তর করা হয়।
রাজউক সূত্রে জানা যায়, অভিযানে মোট ৯টি নির্মাণাধীন/নির্মিত ভবন পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৯টিই নির্মাণাধীন হিসেবে নথিভুক্ত, ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ, ৩টি সার্ভিস লাইন বিচ্ছিন্ন এবং বিভিন্ন ভবনের ব্যত্যয়কৃত অংশ আংশিক অপসারণ করা হয়েছে। অভিযানে কোনো জরিমানা করা হয়নি।
এমএসএম / এমএসএম
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল