গোপালপুরে 'গণহত্যা দিবস' স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধন
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের মাহমুদপুর গনহত্যা দিবস স্মরণে স্মৃতিস্তম্ভ "স্বাধীনতা ৭১" এর শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ ছোট মনির । গোপালপুর প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (১৪ই অক্টোবর) বেলা ১২টায় মাহমুদপুর বটতলা মোড় সংলগ্ন নবনির্মিত গনহত্যা দিবস স্মরণে স্মৃতিস্তম্ভ "স্বাধীনতা ৭১" এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক।
গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার (ঠান্ডু), পৌর মেয়র রকিবুল হক ছানা,কাদেরিয়া বাহিনীর হনুমান কোম্পানীর কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার (সুরুজ), টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম, শহীদ পরিবারের সদস্য মো. শফিকুল ইসলাম তালুকদার, প্রমুখ ।উপস্থিত ছিলেন, টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাধারন সম্পাদক জনাব গোলাম কিবরিয়া (বড়মনি), ইউপি চেয়ারম্যানবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান গোপালপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন ।
উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার ও আলবদরদের সঙ্গে নিয়ে মাহমুদপুর গ্রামে হামলা চালায়।এ হামলার ঘটনায় ১৭ জন শহীদ ও অনেকেই পঙ্গুত্ব বরণ করেন। এ ঘটনাকে স্বরণ করে রাখতে গোপালপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবছরই এ দিবস পালন করা হয়।এর মাধ্যমে গোপালপুর প্রেসক্লাব ও শহীদদের পরিবারের সদস্যদের পক্ষ থেকে গনহত্যা দিবস স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied