ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ কেরানীগঞ্জে রাজউকের মোবাইল কোর্ট, ৫ ভবনের নির্মাণকাজ বন্ধ


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ১২-৮-২০২৬ দুপুর ১:৬

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন-৭/৩-এর আওতাধীন দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অনুমোদনহীনভাবে নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) পরিচালিত এ অভিযানে পাঁচটি নির্মাণাধীন ভবনের নির্মাণকাজ বন্ধ এবং বিভিন্ন ভবন থেকে আটটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
রাজউকের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার এবং অথরাইজড অফিসার মো. ইলিয়াস (জোন-৭/৩)-এর যৌথ তত্ত্বাবধানে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে হাসনাবাদ হাউজিং এলাকার পাঁচটি নির্মাণাধীন ভবনে ব্যত্যয় রোধে উচ্ছেদ ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানের প্রথমে সোহাগ গং-এর মালিকানাধীন অনুমোদনহীন নির্মাণাধীন ১০ তলা ভবনের নির্মাণকাজ বন্ধ করে সম্মুখভাগের আংশিক অংশ অপসারণ করা হয়। একই সঙ্গে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে তিনটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
দ্বিতীয় ভবনটির মালিক মিজানুর রহমান। তার অনুমোদনহীন নির্মাণাধীন দুই তলা ভবনের এক তলার আংশিক অংশ অপসারণ করা হয় এবং একটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
তৃতীয় ভবনের মালিক শামসুল আলম। অনুমোদনহীনভাবে নির্মাণাধীন তিন তলা ভবনটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দুটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
চতুর্থ ভবনটির মালিক মো. হিমেল গং। অনুমোদনহীন নির্মাণাধীন আট তলা ভবন থেকে একটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
এছাড়া পঞ্চম ভবনটির মালিক মো. হায়দার। অনুমোদনহীন নির্মাণাধীন নয় তলা ভবন থেকে একটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
রাজউক সূত্রে জানা যায়, অভিযানে মোট ৫টি নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং ৮টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। তবে এ অভিযানে কোনো জরিমানা করা হয়নি।

এমএসএম / এমএসএম

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন