দেশব্যাপী বিএনপিকরণের অন্যতম এজেন্ডা হচ্ছে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ ক্ষমতা প্রদান করাঃ শেখ ফজলুল করীম মারুফ
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, বেসরকারি শিক্ষক নিয়োগ এনটিআরসিএ থেকে সরিয়ে ম্যানেজিং কমিটির হাতে ন্যস্ত করার কারণে মেধাবী চাকুরী প্রত্যাশীরা অধিকার থেকে বঞ্চিত হবে। পূর্বের ইতিহাস থেকে দেখা গেছে, ম্যানেজিং কমিটির মাধ্যমে যত নিয়োগ হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই ঘুষের আদান প্রদান প্রমাণিত হয়েছে। একজন শিক্ষক, যিনি নৈতিকতা শিক্ষা দিবেন; তিনি নিজেই অনৈতিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করা মানেই ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করা। সরকার দলীয় লোকজনকে অনৈতিক সুবিধা দেওয়া কোন সভ্য দেশের চরিত্র হতে পারে না। মূলত দেশব্যাপী বিএনপিকরণের অন্যতম এজেন্ডা হচ্ছে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ ক্ষমতা প্রদান করা।
আজ ১৩ আগস্ট'২৬ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে "বেসরকারি শিক্ষক নিয়োগ এনটিআরসিএ থেকে সরিয়ে ম্যানেজিং কমিটির হাতে ন্যস্ত করার প্রতিবাদ"-এ ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মানববন্ধনে তিনি এসব মন্তব্য করেন।
নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তীতে শিক্ষক নিয়োগে ফ্যাসিবাদী আচরণ দেশপ্রেমিক জনগণ বরদাস্ত করবে না। পাশাপাশি, স্বাধীনতার ৫০ বছরেও ঢাকাকে বসবাস অযোগ্য শহর হিসাবে দেখা সচেতন নাগরিক হিসেবে আমাদেরকে ব্যথিত করে। আগামী সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলুল করীম মারুফ ভাইকে নির্বাচিত করলে আমরা পাঁচ বছরের মধ্যে স্মার্ট নগরী হিসেবে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ।
মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, নগর জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর, নগর আইএবি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খোকন, মাওলানা কামাল হোসাইন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক আকন, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য মাওলানা মাসুদুর রহমান প্রমুখ
এমএসএম / এমএসএম
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
Link Copied