আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২
ঢাকার আশুলিয়ায় ভ্যান মেরামতের কথা বলে বন্ধু সেজে ডেকে এনে অটোভ্যান চালক সুজন হাওলাদারকে নৃশংসভাবে হত্যার পর মাত্র ১০ হাজার টাকায় ভ্যানটি বিক্রি করে দেওয়ার অভিযোগে মূল ঘাতকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা।
গ্রেফতারকৃতরা হলেন—হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মো. মারুফ (৩৯) এবং লুণ্ঠিত ভ্যান ক্রয়ের অভিযোগে মো. তানভীর ঢালী ওরফে আকাশ (২২)। আসামিরা আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে উত্তরাস্থ পিবিআই ঢাকা জেলা অফিস সূত্রে জানা গেছে।
নিহত সুজন হাওলাদার পটুয়াখালী সদরের লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের মো. আমির হাওলাদারের ছেলে। তিনি পরিবার নিয়ে কেরানীগঞ্জের আগানগরে ভাড়া থাকতেন। গত ৮ আগস্ট বিকেলে বাসা থেকে অটোভ্যান নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। পরদিন ১০ আগস্ট সকালে আশুলিয়ার আব্দুল্লাহপুরগামী রাস্তার পাশে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারের কাছ থেকে তাঁর রক্তাক্ত ও গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পরবর্তীতে পিবিআই ঢাকা জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে।
পিবিআইয়ের তদন্ত সূত্রে জানা যায়, ঘাতক মারুফও একজন ভ্যানচালক এবং সুজনের পূর্বপরিচিত। গত ৮ আগস্ট রাতে সুজনকে ডেকে নিয়ে তারা গাজীপুরের কাশিমপুরে যায়। ৯ আগস্ট ভোর ৩টার দিকে কাশিমপুর থেকে ফেরার পথে আশুলিয়া ব্রিজে সুজনের অটোভ্যানটি নষ্ট হয়ে গেলে তারা এক্সপ্রেসওয়ের নিচে অবস্থান নেয়। দুপুরে সুজন ঘুমিয়ে পড়লে মারুফ ভারী পাথর দিয়ে মাথায় আঘাতের পর ভ্যানে থাকা চাপাতি দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করে। পরবর্তীতে রক্তমাখা চাপাতি পানিতে ফেলে সুজনের অটোভ্যান ও মোবাইল নিয়ে পালিয়ে যায় এবং ভ্যানটি মাদারীপুরে তানভীরের কাছে মাত্র ১০ হাজার টাকায় বিক্রি করে দেয়।
পিবিআই ঢাকা জেলার ক্রাইম সিন টিম ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সুজনের পরিচয় শনাক্ত করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১১ আগস্ট সকালে মাদারীপুর সদরের আনসার ক্যাম্প এলাকা থেকে মারুফ ও তানভীরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যে আলামত হিসেবে রক্তমাখা চাপাতি, মোবাইল ও লুণ্ঠিত ভ্যানটি উদ্ধার করা হয়।
পিবিআই ঢাকা জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার এম. এন. মোরশেদ, পিপিএম জানান, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই ছায়াতদন্ত শুরু করে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামিকে শনাক্তসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী