ক্লিনটন হাসপাতালে, ‘কোভিড আক্রান্ত নন’
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা জানিয়েছেন, তিনি ক্যালিফোর্নিয়ার ইউসি আয়ারভিন মেডিকেল সেন্টারে স্থানীয় সময় মঙ্গলবার ভর্তি হয়েছেন। তবে এটি ‘কোভিড সংক্রান্ত জটিলতা’ নয় বলেও জানানো হয়েছে। খবর বিবিসির।
অ্যাঞ্জেল ইউরেনা বলেন, ৭৫ বছর বয়সী ক্লিনটনের স্বাস্থ্যের অবস্থার দ্রুতই উন্নতি হচ্ছে। তিনি ভালোই আছেন। কিন্তু এটি এখনো পরিষ্কার নয় যে, তাকে কেন হাসপাতালে ভর্তি হতে হলো। বিল ক্লিনটনের হার্টের সমস্যার আছে।
চিকিৎসকরা জানিয়েছেন, পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালেই রাখা হবে। মুখপাত্র ইউরেনা বলেন, ‘দুই দিনের চিকিৎসার পরও তার রক্তের সাদা কণিকা কমছে। তবে তিনি অ্যান্টিবায়োটিকে ভালো সাড়া দিচ্ছেন।’
ক্লিনটনের হৃদরোগ বিশেষজ্ঞসহ নিউইয়র্কের চিকিৎসক দলও হাসপাতালের চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তারা আশা করছেন, দ্রুতই হাসপাতাল থেকে ছাড়া পাবেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা