ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

রাজধানীতে হোটেল এবং স্পা সেন্টারে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারের নির্দেশ


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ১৪-৮-২০২৬ দুপুর ১২:৩১

রাজধানীর হোটেল এবং স্পা সেন্টারগুলোতে কোনভাবেই যেন অবৈধ কর্মকাণ্ড পরিচালিত না হয় সেজন্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য  কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে চলতি বছরের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। নিয়মিত নজরদারি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার তাগিদ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, মাদক কারবারি এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা আরও বেশি জোরদার করতে হবে।

অপরাধ নিয়ন্ত্রণ ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

অপরাধ নিয়ন্ত্রণ ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন ডিএমপি কমিশনার।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট), অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক, যুগ্ম পুলিশ কমিশনাররা, উপ-পুলিশ কমিশনাররা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনাররা, সহকারী পুলিশ কমিশনাররা, ডিএমপির সব থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় প্রশাসক নিয়োগ নিয়ে প্রশ্ন

দায়িত্ব গেল, এবার সম্পদ-টেন্ডার নিয়ে প্রশ্নের মুখে বদরুল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদা সহকারে পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান

কনফিডেন্স সার্ভে ট্রেনিং সেন্টারে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

মুসলিম উম্মাহর ঐক্য ও ফিলিস্তিন ইস্যু নিয়ে পাকিস্তান দূতাবাসে ইনসাফ গার্ডের সভাপতির আলোচনা

রাজধানীতে হোটেল এবং স্পা সেন্টারে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারের নির্দেশ

ডিএমপির জুলাইয়ের সেরা শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল,১২ বার শ্রেষ্ঠ ওসির পুরস্কার হাফিজের

আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২

প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধে তরুণদের সুরক্ষার আহ্বান: আন্তর্জাতিক সেমিনারে বক্তারা

দেশব্যাপী বিএনপিকরণের অন্যতম এজেন্ডা হচ্ছে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ ক্ষমতা প্রদান করাঃ শেখ ফজলুল করীম মারুফ

দুর্নীতিবাজ নারী হিসাবরক্ষক শাহনাজকে কোন উপজেলায় নিতে চায় না

সৌদির সঙ্গে সপ্তাহে ৮৪ যাত্রীবাহী ফ্লাইট, বাড়ছে কার্গো সুবিধা

সিন্ডিকেটের কবজায় রেলওয়ে: ৩৭ লাখ টাকার ট্রাকশন মোটর ১ কোটি ৭৫ লাখে কেনার অভিযোগ