ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

তালেবানের চাপে কাবুলে ফ্লাইট স্থগিত করলো পিআইএ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-১০-২০২১ দুপুর ১২:২৮

তালেবান সরকারের কঠোর হস্তক্ষেপের মুখে পড়ায় আফগানিস্তানের সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত করে দিয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)। গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় যাওয়ার পর বিদেশি বিমানসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবার আগে কাবুলের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চালু করে পিআইএ। কিন্তু টিকিটের দাম আগের সময়ের ছেয়েও অনেক বাড়িয়ে দেয় তারা। তাই দাম কমানোর নির্দেশ দেয় তালেবান সরকার। কিন্তু পিআইএ সেই দাবি মানেনি এবং তালেবানের চাপের মুখেই ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

পিআইএ-র এক মুখপাত্র বলেন, কর্তৃপক্ষ (তালেবান সরকার) কঠোর হস্তক্ষেপ করছে। এ কারণে কাবুলে চলাচল করা আমাদের ফ্লাইট আজ (বৃহস্পতিবার) থেকে স্থগিত করা হয়েছে।

কাবুলের বিভিন্ন ট্রাভেল এজেন্সির বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে করে কাবুল থেকে ইসলামাবাদে যেতে অধিক মূল্য দিতে হচ্ছে। টিকিটের দাম প্রায় ২ হাজার ৫০০ মার্কিন ডলার। অথচ আগে ১২০ থেকে ১৫০ ডলার করে নিতো পিআইএ।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত