ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

হ্যারি ও মেগান দম্পতির ঘরে এলো কন্যা সন্তান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-৬-২০২১ সকাল ৯:৫৫

ডিউক এবং ডাচেস অব সাসেক্স তাদের দ্বিতীয় সন্তানের জন্মের কথা ঘোষণা করেছেন। এই দম্পতি এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের একটি কন্যা সন্তান হয়েছে। মা ও শিশু দুজনেই ভালো এবং সুস্থ আছেন।

শুক্রবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় একটি হাসপাতালে শিশুটির জন্ম। তার ওজন ছিল সাত পাউণ্ডের কিছু বেশি। শিশুটির নাম রাখা হয়েছে লিলিবেট ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর।

হ্যারি এবং মেগান বিবৃতিতে জানিয়েছেন, তারা তাদের দ্বিতীয় সন্তানের নাম লিলিবেট রেখেছেন তার প্রপিতামহী রানি দ্বিতীয় এলিজাবেথের ডাক নামে। রাজপরিবারে রানিকে লিলিবেট নামে ডাকা হয়। নামের মধ্যম অংশটি রাখা হয়েছে শিশুটির প্রয়াত দাদি, প্রিন্সেস অব ওয়েলসের প্রতি সম্মান জানাতে।

রানি এলিজাবেথের প্রপৌত্র-প্রপৌত্রীদের মধ্যে লিলিবেট ১১তম। রাজসিংহাসনের উত্তরাধিকারের ক্রমতালিকায় তার অবস্থান অষ্টম। গত ফেব্রুয়ারিতে এই দম্পতি জানিয়েছিলেন, তাদের দ্বিতীয় সন্তান আসতে যাচ্ছে।

হ্যারি এবং মেগান তাদের ওয়েবসাইটে এক বার্তায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘৪ জুন আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে আমাদের কন্যা লিলি। আমরা যা কল্পনা করেছিলাম, সে তারচেয়েও বেশি কিছু। গোটা বিশ্ব থেকে আমরা যে ভালবাসা এবং আশীর্বাদ পেয়েছি, তার জন্য সবার কাছে কৃতজ্ঞতা। আমাদের পরিবারের এই বিশেষ সময়ে সবার অব্যাহত অনুগ্রহ এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’

প্রিন্স হ্যারি এবং মেগানের প্রথম সন্তান আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসরের জন্ম হয় ২০১৯ সালের মে মাসে। তারা রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আগে। 

উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে উইন্ডসর ক্যাসেলে হ্যারি ও মেগান বিয়ে করেন। তবে ২০২০ সালের মার্চে তাঁরা তাদের রাজকীয় দায়িত্ব ত্যাগ করে আলোচনায় আসেন। এখন তাঁরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন।

প্রীতি / প্রীতি

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের