বাউফলে নারীর বিরুদ্ধে অপবাদে রটানোয় আদালতে মামলা
পটুয়াখালীর বাউফলে সম্পত্তি হাতিয়ে নিতে মধ্যবয়সী নারীর বিরুদ্ধে পরিকল্পিত অপবাদ রটানোর অভিযোগে মঙ্গলবার আদালতে মামলা হয়েছে। মামলা নং সি আর- ৩৯৯/২০২১। মামলায় অভিযুক্ত আসামীরা হলেন, যৌতা গ্রামের মো. ফারুক হোসেন (৪০) বাবুল হোসেন (৪৮) ইমরান (১৯) মো. নজরুল ইসলাম (৩৫) ও মো. মানিক (১৮)। অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার সমন জারি করেছে পটুয়াখালী আমলী আদালতের বিজ্ঞ বিচারক মো. জামাল হোসেন।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার নওমালা ইউনিয়নের যৌতা গ্রামের বাসিন্দা ও আবদুর রশিদ তালুকদার কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারী শহিদুল ইসলাম কামাল এপ্রিল ২০১৮ সালে লিভার ক্যানসার রোগাক্রান্ত হয়ে মারা যায়। শহিদুল ইসলাম কামালের মৃত্যুতে তার মধ্যবয়সী স্ত্রী মোসা. রীনা বেগম, বিবাহিত কন্যা মোসা. লাইজু বেগম, মোসা. লিজা বেগম, অবিবাহিত কন্যা লিমা বেগম ও ছেলে ইমাদুল হক সুমন (২৩) তার সকল সম্পত্তির ওয়ারিশ হন। এদিকে পাশের বাড়ির মো. ফারুক (৪০), মো. বাবুল (৪৮), মো. ইমরান (১৯), মো. নজরুল ইসলাম (৩৫) ও মো. মানিক (১৮) বিধবা মধ্যবয়সী মোসা. রীনা বেগমের বাড়ি দখলে নিতে গাছ কাটা ও ঘর চুরির মতো দু’দফা চেষ্টা চালায়। দু’দফা চেষ্টাই বাউফল থানা পুলিশের সহযোগীতায় ব্যর্থ করে দেন ওই মধ্যবয়সী নারী। ওই চেষ্টায় ব্যর্থ হয়ে মিথ্যা অপবাদ রটোনা করে গত ৯ অক্টোবর স্থানীয় একাধিক দৈনিকে ওই নারীর চরিত্র হনন করে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে বাউফল থানার সহকারি উপ-পরিদর্শক রফিকুল ইসলামকেও জড়ানো হয়। এ ঘটনায় ওই নারী মঙ্গলবার (১২ অক্টোবর) পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. ফারুক (৪০) কে প্রধান আসামী করে ৫জনের বিরুদ্ধে সম্পত্তি হস্তান্তর জনিত প্রতারণা সৃষ্টি ও মানহানির অভিযোগে মামলা দায়ের করেন।
এ ঘটনায় জড়িত সহকারি উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, আমি ওই নারীকে চিনি না। কখনো তার বাড়িতেও যাইনি। উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়িয়ে অপবাদ দেওয়া হচ্ছে।
বাউফল থানার ওসি আল মামুন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে সহকারি উপ-পরিদর্শক রফিকুল ইসলামকে পাওয়া যায় নাই। ঘটনার তদন্তের স্বার্থে তাকে কর্মস্থল থেকে পুলিশ লাইনে সরিয়ে নেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা