সাভারে ৩টি আগ্নেয়াস্ত্র ও হ্যান্ডকাপসহ শীর্ষ সন্ত্রাসী 'হাইক্কা ডাকাত' গ্রেপ্তার
সাভারের হেমায়েতপুরের রামচন্দ্রপুর এলাকা থেকে ৩টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ২টি হ্যান্ডকাপ ও ১টি ওয়াকিটকিসেটসহ শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মো: আবদুল হাকিম জোমাদ্দার ওরফে হাইক্কা ডাকাত (৫০)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
গত ১৬ আগস্ট রাতে র্যাব-৪ এবং র্যাব সদর দপ্তর ইন্ট উইংয়ের একটি যৌথ আভিযানিক দল সাভার মডেল থানাধীন হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তার দল দেশের বিভিন্ন স্থানে ভূয়া ডিবি পুলিশ ও র্যাব পরিচয় দিয়ে ডাকাতি ও ছিনতাই চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, আবদুল হাকিম তার সহযোগীদের নিয়ে ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল। পরবর্তীতে অভিযান চালিয়ে অস্ত্র ও সরঞ্জামসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দেখিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতো।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আবদুল হাকিম জোমাদ্দার মাত্র ১৩ মাস পূর্বে টাঙ্গাইলে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল এবং সম্প্রতি (মাত্র ২৩ দিন পূর্বে) জামিনে মুক্তি পায়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১৮টিরও বেশি মামলা রয়েছে। এছাড়া একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা সম্পাদনার সুবিধার্থে তথ্যের মূল ভাব ও ক্রম অপরিবর্তিত রাখা হয়েছে।
এমএসএম / এমএসএম
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন