ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যমুনায় মা ইলিশ ধরার অভিযোগে জেল-জরিমানা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২১ বিকাল ৬:২২

মা ইলিশ ধরা বন্ধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে সালাম মিয়া (৪০) ও মো. শামীম (৪২) নামের ২ জেলেকে ৫০০ টাকা করে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাইদুল ইসলাম (৪০) নামের একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সালাম মিয়া উপজেলার চরবিহারী গ্রামের জহুর উদ্দিনের ছেলে ও মো. শামীম ডিগ্রী চরের শুকুরের ছেলে এবং সাইদুল ইসলাম গাবসারা গ্রামের চান মিয়ার ছেলে। শুক্রবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান সকালের সময়কে জানান, মাছ ধরার অভিযোগে ২ জনকে ১ হাজার টাকা জরিমানা ও সরকারি কাজে বাঁধা দেওয়ায় ১ জনের ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জব্দ করা ৫০০ মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে। মা ইলিশ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার