ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য : বিমানমন্ত্রী


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৮-৮-২০২৬ বিকাল ৫:৫৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালুর লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। একই সঙ্গে বিমান রক্ষণাবেক্ষণ সক্ষমতা বাড়াতে লালমনিরহাটে মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল (এমআরও) কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বোয়িং ও এয়ারবাসের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সেমিনার কক্ষে পিআইবি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত দুই দিনব্যাপী ‘এভিয়েশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
থার্ড টার্মিনাল প্রসঙ্গে আফরোজা খানম রিতা বলেন, আগের সরকার প্রকল্পটি অসম্পূর্ণ ও খারাপ অবস্থায় রেখে গেছে। পরবর্তী সময়েও এর কাজের গতি বাড়েনি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত কাজ শেষ করে টার্মিনালটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “এ বছরের মধ্যেই তৃতীয় টার্মিনাল চালুর চেষ্টা করছি। পরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর এটি চালু করার লক্ষ্য রয়েছে।”
মন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার সময় বিমান ও পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের সংকট ছিল। অনেক জায়গায় প্রয়োজনীয় অর্থ ও তহবিলের ঘাটতি ছিল। এসব সমস্যা কাটিয়ে খাত দুটির সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে।
বিমান রক্ষণাবেক্ষণ খাতকে শক্তিশালী করতে লালমনিরহাটে এমআরও কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে বিশ্বের বড় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও এয়ারবাসের সঙ্গে আলোচনা চলছে। কেন্দ্রটি চালু হলে দেশে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ ও মেরামতের সক্ষমতা বাড়বে এবং বিদেশের ওপর নির্ভরতা কমবে।
এ ছাড়া দেশে একটি ফ্লাইট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। পাইলট প্রশিক্ষণের ব্যয় কমানোর পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের প্রশিক্ষণের সুযোগ দিতে সরকার তাদের পড়াশোনার খরচ বহনের পরিকল্পনা করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, এভিয়েশন সাংবাদিকতাকে শুধু বিমান চলাচল ও পর্যটনের খবরের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর সঙ্গে যুক্ত অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও দেশের ভাবমূর্তির বিষয়গুলোও গুরুত্ব দিয়ে তুলে ধরতে হবে।
তিনি সাংবাদিকদের মাঠপর্যায়ে গিয়ে তথ্য সংগ্রহ, বাস্তবতা যাচাই এবং দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার চর্চা বাড়ানোর আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী