বাংলাদেশ-মালয়েশিয়া পর্যটন সহযোগিতা জোরদারে নতুন সম্ভাবনা
ফ্লাইট বৃদ্ধি, ভিসা সহজীকরণ ও দক্ষ জনবল উন্নয়নে গুরুত্ব
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় (MOTAC)-এর উপমন্ত্রী YB Tuan Chiew Choon Man-এর সঙ্গে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত এ বৈঠক করেন।
বৈঠকে দুই দেশের পর্যটন খাতে নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি, পর্যটকদের জন্য বৈচিত্র্যময় ও আকর্ষণীয় অভিজ্ঞতা নিশ্চিত এবং বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার H.E. Manjurul Karim Khan Chowdhury উপস্থিত ছিলেন।
আলোচনায় দুই দেশের মধ্যে ফ্লাইটের সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বৃদ্ধি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও প্রি-ভেরিফিকেশন, দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন এবং পর্যটন খাতে অভিজ্ঞতা, জ্ঞান ও সফলতার মডেল বিনিময়-এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে সাংস্কৃতিক বিনিময় ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়। দুই দেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পারস্পরিক পর্যটন প্রবাহ বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করার ওপর জোর দেন উভয় পক্ষ।
এদিকে, হসপিটালিটি বা আতিথেয়তা খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের চাহিদা পূরণে যোগ্য বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে উভয় পক্ষের আলোচনায় উঠে আসে, পর্যটন উন্নয়ন, জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময় বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক বোঝাপড়াকে আরও শক্তিশালী করতে পারে। এ ধরনের উদ্যোগ দুই দেশের পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে মালয়েশিয়ার পর্যটনবিষয়ক উপ-মহাসচিব Mr. Chua Choon Hwa, Tourism Malaysia-এর এশিয়া ও আফ্রিকা বিষয়ক আন্তর্জাতিক প্রচার বিভাগের পরিচালক Madam Nuwal Fadhilah Ku Azmi, MOTAC ও Tourism Malaysia-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার Ms. Mosammat Shahanara Monica এবং বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (কমার্শিয়াল) Mr. Pranab Kumar Ghosh।
Aminur / Aminur
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার